Showing posts with label প্রবন্ধ. Show all posts
Showing posts with label প্রবন্ধ. Show all posts

Mohapurush





Humayun Ahmed is the most famous Bengali writer in the Bangladeshi teenage readers; Mohapurush is a fiction drama novel from him. He was a Bangladeshi novelist, dramatist, screenwriter, filmmaker. Read online or download a free PDF copy of the Mohapurush book. This book got published by Genkosh Prokashoni in 1992. The PDF size is only 02 MB.
Book Details:
  • Book Name: Mohapurush
  • Author: Humayun Ahmed
  • Genre: Fiction
  • Category: Drama
  • Publisher: Genkosh Prokashoni
  • Published: 1992
  • Total pages: 52
  • PDF Size: 02 Mb

sanai




  • Book Name: Sanai
  • Author: Sanjib Chattopadhyay
  • Genre: Drama
  • Publisher: Nath Bothers
  • Published: 1960
  • Total pages: 168

প্রেমাতাল

প্রেমাতাল(Prematal) মৌরি মরিয়ম(Mouri Mariam) এর রচিত উপন্যাস যেটা জনপ্রিয়তা পেয়েছে।এখান থেকে পিডিএফ(PDF) আকারে পড়তে ও ডাউনলোড(Download) করা যাবে
ঘড়িতে রাত ১২:৫৬ । অনেকক্ষণ যাবৎ ফোনটা বেজেই চলেছে, তিতিরের হাত পা কাঁপছে। ফোন ধরার সাহস হচ্ছেনা। অবশেষে থাকতে না পেরে ধরেই ফেলল,

– হ্যালো
– যাক, অবশেষে দয়া হলো ফোনটা ধরার।
– আসলে আমি ফোনের কাছে ছিলাম না। তাই ধরতে পারিনি।
– আর সেদিন যে সারারাত কল দিলাম, সেদিন ধরোনি কেন?
– ঘুমিয়ে পড়েছিলাম।

– মিথ্যে বলোনা, অন্তত আমার কাছে।
– আসলেই ঘুমিয়ে পড়েছিলাম। তা নাহলে তো পরদিন সকালের ফোনটাও ধরতাম না।
– সকালে ধরে তো লাভ নেই, অফিসে থাকলে কি কথা বলা সম্ভব?
– হুম বুঝেছি, বলো কি বলবে?
– কাল কি তুমি আমাদের এদিকে এসেছিলে?
চমকে উঠল তিতির, হ্যাঁ তিতির গিয়েছিল শুধু দূর থেকে মুগ্ধকে একবার দেখার জন্য। কিন্তু মুগ্ধ তো ওকে দেখেনি। তাহলে?
– কই না তো। কেন জিজ্ঞেস করছো?
– না মানে কাল সকালে যখন বেড়িয়েছি, কেন যেন মনে হচ্ছিল তুমি ওখানে ছিলে!
– নাহ আমি বাসাতেই ছিলাম।

– ও, আমি অবশ্য চারপাশ দেখেছি, কোথাও তোমাকে দেখতে পাইনি। তবু মানুষের মন তো, অনেকসময় অনেক কিছু ভেবে ফেলে। তাছাড়া ইদানীং তোমাকে বড্ড বেশি মিস করি! তিতির মনে মনে ভাবতে লাগলো, মুগ্ধ কিভাবে বুঝলো। এটা কি ওর ভালবাসার জোড়? নাকি টেলিপ্যাথি? তবু বলল,
– এটা তোমার আমাকে কল দেয়ার একটা ছুতো মাত্র।

মুজিব ভাই


একেবারে ঘরোয়া আটপৌরে ভাষার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা দিক এই বইয়ে এমনভাবে তুলে ধরা হয়েছে, এক কথায় যাকে বলা যায়, অতুলনীয়। একজন মানুষ যখন সাদারণ থেকে অসাধারণ থেকে অসাধারণ বা সবিশেষ হয়ে ওঠেন, হয়ে ওঠেন ইতিহাসের মহত্তম ব্যক্তিত্ব, তখন তাঁর ঘরোয়া জীবন আড়ালে ঢাকা পড়ে যায়। লেখক এবিএম মূসা তাঁর টগবগে যুবা বয়স থেকে শেখ মুজিবকে দেখেছেন। কালক্রমে তাঁর ‘মুজিব ভাই’য়ের নিবিড় সান্নিধ্যে এসেছেন। ফলে তাঁর পক্ষে বঙ্গবন্ধুর ঘরোয় জীবনের এমন সব দিক এই বইয়ে তুলে ধরা হয়েছে, যা এত দিন আমাদের জানান বাইরে ছিল। শুধু বঙ্গবন্ধু কেন, তাঁর রাজনৈতিক জীবনের সর্বাত্মক প্রেরণাদাত্রী সহধর্মিণী ফজিলাতুন্নেসা মুজিব এবং তাঁর তিন পুত্রের কথাও তিনি তুলে ধরেছেন, পাঠককে যা মন্ত্রমুদগ্ধ করে রাখবে। এ বই নিছক বঙ্গবন্ধুর ঘরোয়া জীবনের কথা নয়, হয়ে উঠেছে একটি নির্দিষ্ট কালপরিসরের আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনেরও অমূল্য দলিল।


Book name: Nari

Book name: Nari

Author name: Humayun Azad

Category: Article

Total pages: 397

PDF Size: 27 MB

নারী বাংলাদেশি লেখক হুমায়ুন আজাদের একটি নারীবাদী রচনা। এটি সর্বপ্রথম ১৯৯২ সালে ঢাকার একুশে বইমেলাতে নদী প্রকাশনী দ্বারা প্রকাশিত হয় এবং পরবর্তীতে আগামী প্রকাশনী প্রকাশ করতে থাকে।

নারী বাংলাদেশি লেখক হুমায়ুন আজাদের একটি নারীবাদী রচনা। এটি সর্বপ্রথম ১৯৯২ সালে ঢাকার একুশে বইমেলাতে নদী প্রকাশনী দ্বারা প্রকাশিত হয় এবং পরবর্তীতে আগামী প্রকাশনী প্রকাশ করতে থাকে।
Download

এ বইটি মূলত বিভিন্ন বিদেশী বই এর ওপর ভিত্তি করে লেখা যা বইটির অবতরণিকাতেই উল্লেখিত। বইটিতে পুরুষতন্ত্রবাদ এবং হিন্দু, ইহুদী, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের বিধি-বিধান দ্বারা নারী কিভাবে শোষিত হয় তার কথা বলা হয়েছে। বইটির প্রথম অধ্যায় শুরু হয় ফরাসী লেখিকা সিমোন দ্য বোভোয়ারের বিখ্যাত উক্তি 'কেউ নারী হয়ে জন্ম নেয় না, ক্রমশ নারী হয়ে ওঠে' দিয়ে। বিভিন্ন অধ্যায়ে অনেক খ্যাতিমান মানুষ যেমন মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি সুধীন্দ্রনাথ দত্ত, বিশিষ্ট সাহিত্যিক বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, ফরাসী দার্শনিক জ্যা জ্যাক রুশো সহ অনেক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সমালোচনা করা হয়েছে, এছাড়াও 'প্রেম ও কাম' অধ্যায়ে প্রেমের বিরোধিতা করে 'কাম' বা 'যৌনতা'র পক্ষে কথা বলা হয়েছে এবং 'বিয়ে ও সংসার' অধ্যায়ে বিয়ের বিরোধিতা করা হয়েছে।
এই বইয়ের অধ্যায়গুলো হলোঃ
  1. নারী ও তার বিধাতাঃ পুরুষ - এ অধ্যায়তে বোঝানো হয়েছে যে, পুরুষতান্ত্রিক সভ্যতায় এবং সমাজে পুরুষেরা বিধাতার সমান (রূপকার্থে)।
  2. লৈঙ্গিক রাজনীতি - এই অধ্যায়তে বলা হয়েছে যে, পুরুষেরা যৌনতার ক্ষেত্রেও এক ধরনের রূপক রাজনীতি করে, এছাড়া সমাজে চলা লিঙ্গ বৈষম্য সম্পর্কে ব্যাখ্যা রয়েছে।
  3. দেবী ও দানবী - পুরুষতন্ত্র নারীদেরকে একভাবে দেবী'র স্থান দেয় আবার দানবীও করে তোলে, এটা রূপকার্থে বোঝানো হয়েছে।
  4. নারীজাতির ঐতিহাসিক মহাপরাজয় - প্রাচীন সভ্যতায় নারীদের অবস্থানের বিষয় এখানে বর্ণিত হয়েছে।
  5. পিতৃতন্ত্রের খড়গঃ আইন বা বিধিবিধান - মুসলিম এবং হিন্দু পিতৃতন্ত্র নারীদের ওপর কিভাবে খড়গ নামায় তার কথা বলা হয়েছ।
  6. নারীর শত্রুমিত্রঃ রুশো, রাসকিন, রবীন্দ্রনাথ এবং জন স্টুয়ার্ট মিল - ফরাসী দার্শনিক জ্যা জ্যাক রুশো, ইংরেজ সমাজপতি জন রাসকিন এবং বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর সমালোচনা করা হয়েছে এঁদের পুরুষতান্ত্রিক মন-মানসিকতার কারণে এবং ইংরেজ দার্শনিক জন স্টুয়ার্ট মিলের পক্ষে কথা বলা হয়েছে তার নারী-অধিকার বিষয়ক লেখনীর জন্যে।
  7. ফ্রয়েডীয় কুসংস্কার, ও মনোবিশ্লেষাণাত্মক-সমাজবৈজ্ঞানিক প্রতিক্রিয়াশীলতা - প্রখ্যাত মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড নারীদেরকে কোন দৃষ্টিভঙ্গী দিয়ে দেখতেন তা এই অধ্যায়তে লিখিত হয়েছে।
  8. নারী, তার লিঙ্গ ও শরীর - নারীদের শরীর যে পুরুষতন্ত্রবাদী সমাজ নিষিদ্ধ করে রাখে তা বোঝানো হয়েছে।
  9. বালিকা - এই অধ্যায়ে বালিকার বেড়ে ওঠার বর্ণনা রয়েছে।
  10. কিশোরীতরুণাঁ - কিশোরীদের জীবন কোথায় কেমন তা বলা হয়েছে।
  11. নষ্টনীড় - নারীদের মাসিক ঋতুস্রাব সম্বন্ধে বলা হয়েছে, পুরুষতন্ত্রবাদী সমাজ ঋতুস্রাবকে গোপন রাখে - এমনতা বোঝানো হয়েছে।
  12. প্রেম ও কাম - প্রেমকে সাংস্কৃতিক (পুরুষতন্ত্রবাদের সৃষ্টি) এবং যৌনতাকে মানুষের জৈবিক, আদিম এবং মৌলিক চাহিদা বোঝানো হয়েছে।
  13. বিয়ে ও সংসার - পুরুষতান্ত্রিক সভ্যতায় বিয়ে নারীদের জন্য যে একটি পেশা এবং এতে নারীরা যেয়ে একটি পুরুষের সঙ্গে সংসার করে তাদের জীবন অবিকশিত করে দেয় তা বোঝানো হয়েছে।
  14. ধর্ষণ - পিতৃতান্ত্রিক সমাজে নারীরা কেন ধর্ষিত হয় তার সংক্ষিপ্ত ইতিহাস এবং ব্যাখ্যা রয়েছে এই অধ্যায়ে।
  15. মেরি ওলস্টোনক্র্যাফ্টঃ অগ্নিশিখা ও অশ্রুবিন্দু - প্রখ্যাত ইংরেজ নারীবাদী মেরি ওলস্টোনক্রাফট এর সংক্ষিপ্ত জীবন-কাহিনী এই অধ্যায়ের মূল বিষয়।
  16. রামমোহন ও বিদ্যাসাগরঃ প্রাণদাতা ও জীবনদাতা - ব্রিটিশ আমলের দু'জন বাঙালি রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রশংসা করা হয়েছে, রামমোহন সতীদাহ প্রথা বাতিলের পক্ষে ছিলেন আর ঈশ্বরচন্দ্র ছিলেন বিধবা-বিবাহ প্রচলনের পক্ষে।
  17. পুরুষতন্ত্র ও রোকেয়ার নারীবাদ - প্রাক-বাংলাদেশ ভূখণ্ডে জন্মগ্রহণকারী প্রথম পুরোদস্তুর নারী-অধিকারবাদী লেখিকা ছিলেন রোকেয়া, এই অধ্যায়তে তার সম্বন্ধে কিছু তথ্য আছে।
  18. বঙ্গীয় ভদ্রমহিলাঃ উন্নত জাতের নারী উৎপাদন - উনিশ শতকের বাংলার সমাজে নারীরা কিরকম জীবন-যাপন করতো তার বর্ণনা এই অধ্যায়ের বিষয়।
  19. নারীবাদী সাহিত্যতত্ত্ব ও সমালোচনা - নারীবাদী বিদেশী সাহিত্যের মূল্যায়ন-অবমূল্যায়ন রয়েছে এই অধ্যায়ে।
  20. নারীদের নারীরাঃ নারীদের উপন্যাসে নারীভাবমূর্তি - নারীকেন্দ্রিক বাংলা উপন্যাসে নারীকে কিভাবে উপস্থাপন করা হয় বা হয়েছে সেটা এই অধ্যায়ের বিষয়।
  21. নারীর ভবিষ্যৎ - নারীর ভবিষ্যৎ কিরূপ হওয়া উচিৎ বা হবে তার কিছুটা রূপরেখা দেওয়া হয়েছে এখানে।

কমলা কান্তের দপ্তর


বইয়ের বিবরণ

  • বইয়ের নামঃ কমলাকান্তের দপ্তর
  • লেখকঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • প্রকাশিতঃ ১৮৭৫ 
  • প্রকাশকঃ অবসর প্রকাশন
  • সাইজঃ ০১ এমবি
  • ভাষাঃ বাংলা
  • পাতা সংখ্যাঃ ৮৭ টি
  • বইয়ের ধরণঃ প্রবন্ধ 
  • ফরম্যাটঃ পিডিএফ
  •  
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন উনিশ শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক। তাঁকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় ২৭ জুন, ১৮৩৮ অর্থাৎ ১৩ আষাঢ় ১২৪৫ বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। ১৮৯৪ সালের মার্চ মাসে তাঁর বহুমূত্র রোগ বেশ বেড়ে যায় এবং এই রোগেই অবশেষে তাঁর মৃত্যু হয়, এপ্রিল ৮, ১৮৯৪।
  •  
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর কমলাকান্তের দপ্তর বাংলা বইটি সম্পুর্ণ ফ্রীতে ডাউনলোড এবং পড়তে পারবেন। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর কমলাকান্তের দপ্তর বই এর পিডিএফ কপি সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে তা শেয়ার করছি।কমলাকান্তের জবানবন্দীতে একটি এবং পরিশিষ্টে একটি সর্বমোট বিশটি বিভিন্ন বৈচিত্রের প্রবন্ধ রয়েছে। বঙ্কিমচন্দ্র মূলত উপন্যাসিক হিসেবে পরিচিত হলেও প্রবন্ধ সাহিত্যে একটি বিরাট প্রতিভা নিয়ে আর্বিভূত হন। এ প্রবন্ধের প্রধার চরিত্র কমলাকান্ত। সে কিন্তু কোন বাস্তব চরিত্র নয়। সে এক কাল্পনিক আপিমখোর। অনেকে তাকে পাগল বলে। তার কথা বলার ভারসাম্যতা নেই, লেখাপড়া জানা মানুষ, ইংরেজী ও সংস্কৃতিতে কথা বলতে পারে। এত বিদ্যা থাকতে ও তার চাকরী নেই।
    নিচের লিংক থেকে ০১ এমবির বইটি ডাউনলোড করে কিংবা অনলাইনে যেকোন সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর এই জনপ্রিয় প্রবন্ধ বইটি পড়ে নিতে পারবেন।

    আশা করছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর কমলাকান্তের দপ্তর বইটি পড়ে আপনাদের ভালো লাগবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর অন্যান্য বাংলা বই ডাউনলোড করতে আমাদের সাইট ভিজিট করুন আর কমলাকান্তের দপ্তর বইটি আপনাদের কেমন লাগলো তা জানতে ভুলবেন না।